
সম্প্রতি সংক্রমণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত ‘টাকা জাদুঘর’। মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘরটি। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গত এপ্রিলে টাকা জাদুঘরের প্রদর্শনী বন্ধ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রদর্শনী দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো, রজব আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক টাকা জাদুঘরের গ্যালারি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টাকা জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক বন্ধ থাকবে বৃহস্পতিবার।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত