গাজীপুরে ২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
গাজীপুরে দুই সন্তানের জননীকে (৪৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রাসেল ভূঁইয়া (৩৮) এক যুবকের বিরুদ্ধে। ...

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতি সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ ৩১ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গজ কাপড় জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাতে গোবরাকুড়া ও গজনী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এসব পণ্য আটক করেন।
অভিযানে ৮০৩ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে, একটি নোকিয়া বাটন মোবাইল, একটি গ্রামীণ সিম ও ৯৬ মিটার গজ কাপড় জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত পথে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল, তবে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় তা ব্যর্থ হয়।” তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত