প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২ ৪:৩৪ পিএম
মাদক ব্যবসা

সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হাড়িয়া পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ সুজন সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সুজন সরদার পাবনা জেলার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হাড়িয়া পূর্বপাড়া গ্রামের মোঃ আনছার আলী সরদারের ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌণে ৫ টার দিকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হাড়িয়া পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৮৩ পিচ ইয়াবা উদ্ধারসহ ১টি মোবাইল জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার

পাঠকের মতামত

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ ...

দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের দিনমজুর কাওসার আহমেদ ও রুশনা আক্তার দম্পতির সন্তান ...