প্রকাশিত: মার্চ ২৪, ২০২২ ৫:১১ পিএম , আপডেট: মার্চ ২৪, ২০২২ ৫:১২ পিএম

আজ বেলা ১২ টায় মাদারীপুর- শরীয়তপুর সড়কের চৌরাস্তা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আয়শা( ৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাএী প্রাণ হারিয়েছে। সে সদর উপজেলার মইষেরচর গ্রামের জাহাঙ্গীর মাদবরের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সুএে জানাযায়,আয়শা তার পিতার ভ্যানে চরে চৌরাস্তায় জাগরণী ফাউন্ডেশন কিন্ডার গার্টেন স্কুলে যাবার সময় চৌরাস্তা এলাকায় একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিলে আয়শা ছিটকে মাইক্রোবাসের চাকার নিচে পরে গুরুতর জখম হয়। পরে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

মাদারীপুর থানার ওসি মোঃ কামরুল ইসলাম জানান,একটি মাইক্রোবাসের চাপায় আয়শা নিহত হওয়ার কথা শুনেছি। এখনো বাসটি আটক করা সম্ভব হয়নি।

পরিবারের দাবী, ওই মাইক্রোবাসে একজন মেজিস্ট্র্রেট ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...