
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী আমেজ। দিন যত ঘনিয়ে আসছে, আদালতপাড়া ততই সরগরম হয়ে উঠছে প্রার্থীদের পদচারণায়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দু’টি প্যানেল অংশগ্রহণ করবে। নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। আদালত চত্বরে সরাসরি ভোট প্রার্থনার পাশাপাশি প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের বাসায় বাসায়।
দলমত নির্বিশেষে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারও জাতীয়তাবাদী ঘরানার প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের পক্ষে উল্লেখযোগ্য ভোটার সমর্থন রয়েছে।
প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে তাদের বিগত দিনের কাজের হিসাব তুলে ধরছেন। ভোটাররাও প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মকাণ্ড নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। পেশাগত ব্যস্ততার মাঝেও প্রার্থীরা দিন-রাত নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি গভীর রাত পর্যন্ত চলছে মতবিনিময় ও ভোট প্রার্থনার কার্যক্রম।
নির্বাচনী উত্তাপে বসন্তের মৃদু আবহাওয়াও যেন হার মানছে। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ক্যাম্পে বসে ভোটারদের আপ্যায়ন করছেন, পাশাপাশি আইনজীবীদের কল্যাণ ও সমিতির উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) সমিতির নিজস্ব ভবনের হলরুমে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মোঃ এমদাদুল হক খান, সিনিয়র আইনজীবী অ্যাড. মোঃ এমরান এবং তরুণ আইনজীবীদের জনপ্রিয় মুখ অ্যাড. সুজিত চ্যাটার্জী বাপ্পী। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মাহাবুব হোসেন শাকিল এবং জনপ্রিয় আইনজীবী অ্যাড. মোহাম্মাদ অলিউর রহমান দর্জী।
অন্যান্য প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন- অ্যাড.আসাদুজ্জামান, অ্যাড. জালালুর রহমান ও অ্যাড. মহিদুল ইসলাম। সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মাহাবুব হাসান সরোজ।
যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাড. জাফর ইমাম সুজন, অ্যাড. মশিউর রহমান পারভেজ, ও অ্যাড. মোঃ রফিকুল ইসলাম শামীম। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাড. আনোয়ার হোসেন রানা, অ্যাড. মুনির হাসান মিঠু ও মাদারীপুর জেলা আইনজীবী সমিতির জুনিয়র ও সিনিয়র সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহণযোগ্য আইনজীবী অ্যাড. মোঃ মফিজুর রহমান।
কোষাধ্যক্ষ পদে অ্যাড. মহিদুল ইসলাম ও অ্যাড. সুজন ভৌমিক। লাইব্রেরী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মোঃ গোলাম মোস্তফা দেওয়ান । অ্যাপায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মোঃ কামরুজ্জামান ও বদরুন নাহার কলি। মহুরী সম্পাদক পদে অ্যাড. একেএম আজিজুল হক মুকুল ও অ্যাড. এমদাদুল হক মিলন।
এছাড়া সদস্য পদে অ্যাড. আতিকুল ইসলাম, অ্যাড. তরিকুল ইসলাম, অ্যাড. মোঃ হেলাল উদ্দিন, অ্যাড. মোঃ নাফিজ ইকবাল রবিন অ্যাড. ডালিয়া আক্তার, অ্যাড. মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, অ্যাড. সত্যেন কুমার ঢালী ও অ্যাড. লালন ফকির চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
- ১জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৪বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৫বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৬বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৩গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৭মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৮মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৯চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা
- ১০ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি





পাঠকের মতামত