
মাধবপুর উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মোল্লা মার্কেটে অনুমোদনহীন একটি কারখানায় আসবাবপত্র বার্নিশের উপকরণ গালা তৈরী করা হচ্ছে। সরেজমিনে গিয়ে এবং কারখানা মালিকের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে এই কারখানাটির কোনো অনুমোদন নেই। তবে শীঘ্রই কারখানা পরিচালনা করতে প্রয়োজন এমন সবকিছুর জন্যই তিনি সংস্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে বেনামী এই কারখানার মালিক সুভাষ ভৌমিক জানিয়েছেন।
সরেজমিনে ৪/৫ জন কারিগরকে নিজস্ব প্রযুক্তিতে বার্নিশ তৈরীর গালা উৎপাদনে ব্যস্ত থাকতে দেখা গেছে।তাদের সাথে আলাপ করে জানা যায় এখানে উৎপাদিত গালা কারখানা মালিক সুভাষ ভৌমিকের মাধবপুর বাজারের কালিমন্দর এলাকার নিজস্ব হার্ডওয়ার দোকানে বিক্রী হয়।সেখান থেকে ফার্নিচার ব্যবসায়ীরা তাদের নিজেদের চাহিদামতো গালা নিয়ে যান।
কারখানা থেকেও কেউ কেউ পাইকারি দরে গালা কিনে নেন বলেও তারা জানিয়েছেন।গালা তৈরীতে বার্লি,সাগুদানার মতো একটিি উপাদান ও স্টারিক ব্যবহার করা হয়ে থাকে।স্টারিক এসিড জাতীয় পদার্থ নয় বলে দাবি করেন কারখানার কর্মচারীরা।তবে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত স্টেশন অফিসার মনতোষ মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ধরণের কারখানা তৈরী এবং উৎপাদন প্রক্রিয়ায় যাওয়ার আগেই ফায়ার সার্ভিস বিভাগ থেকে ফায়ার সেফটির অনুমোদন নেওয়া,সার্বক্ষণিত অগ্নি নির্বাপন সিস্টেম সচল রাখা বাধ্যতামুলক।তবে এ কারখানাটি এমন অনুমোদন নিয়েছে বলে তার জানা নেই।তাছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও বাধ্যতামুলক বলে জানান তিনি।তবে বাস্তবে কোনো অগ্নি নির্বাপন সিস্টেমও চোখে পড়েনি এ প্রতিনিধির।
মনতোষ মল্লিক বলেন,তাদের নানা ধরণের সীমাবদ্ধতা থাকায় তারা সবদিকে ঠিকঠাক নজরদারি করতে পারছেন না।প্রশাসন চাইলে যে-কোনো মুহূর্তে অভিযান চালিয়ে জরিমানা আরোপ সহ কারখানা সীল গালা করে দিতে পারেন। কারখানা মালিক সুভাষ ভৌমিক স্বীকার করেন যে ট্রেড লাইসেন্স সহ অনুমোদন সংস্লিষ্ট কোনো কাগজপত্রই তার নেই। তিনি শীঘ্রই প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করবেন বলে জানান।
- ১বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ২ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ৩দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ
- ৪দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন করতে হাইকোর্টের রুল
- ৫বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- ৬সোমবার স্পট মার্কেটে যাচ্ছে গ্রামীন ফোন
- ৭কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৮জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে
- ৯রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ১আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ১০শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫





পাঠকের মতামত