প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৩:৫৭ পিএম

মানিকগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীকে মিস্টার মানিকগঞ্জ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় জেলা সমন্বিত ভবনের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

উদ্বোধনী বক্তব্য জেলা প্রশাসক বলেন, দক্ষ জাতি গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে দক্ষ মানব সম্পদের রূপান্তরিত করতে তাদের শারীরিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীব্যাপী ব্যাপী বডি বিল্ডিং সমাদৃত। আমরাও চেষ্টা করছি সারা জেলায় তরুণদের ভেতর এই বার্তা পৌঁছে দিতে।

এ সময় বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা‌ প্রমুখ উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন

মাদারীপুরে  ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...