
চলতি সপ্তাহের শেষদিকে মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ করবে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো। যার ওপর ভিত্তি করে সুদের হার নির্ধারণ করবে সেগুলোর কেন্দ্রীয় ব্যাংক। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রাবাজারে যুক্তরাষ্ট্রের ডলারের মান কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, মঙ্গলবার (২৮ মে) অন্যান্য মুদ্রার বিপরীতে গ্রিনব্যাক সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১১ শতাংশ। দিন শেষে যা ১০৪ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে।
সবমিলিয়ে চলতি মে’তে এখন পর্যন্ত ডলার সূচকের পতন হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। মাসিক ভিত্তিতে গত ৫ মাসে যা প্রথম। অর্থাৎ ২০২৪ সালে এত নিম্নগামী হয়নি।
ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বৈদেশিক মুদ্রা কৌশলের বৈশ্বিক প্রধান আথানাসিওস ভাম্বাকিডিস বলেন, চলতি বছরই সুদের হার কমাতে পারে ফেড। এমনকি আগামী ডিসেম্বরে হলেও। ইতোমধ্যে এমন পটভূমি তৈরি হয়েছে। ফলে ডলারের দাম কমছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়েছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রত্যাশার চেয়ে শক্তিশালী হয়েছে। ডলারের দরপতনের যা মূল কারণ।
তিনি আরও বলেন,এরই মধ্যে সুদের হার বাড়ানোর অবস্থান থেকে সরে এসেছে ফেড। এরকম জল্পনা-কল্পনাতেও জল ঢেলে দিয়েছে তারা। ডলারের মূল্য বৃদ্ধি যা রোধ করেছে।
ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে ফেড। নভেম্বরে সেই সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ। এমনকি সেপ্টেম্বরেও আশা আছে ৬০ শতাংশ।
- ১আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ২বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়
- ৩ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
- ৪প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৫কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জনকে সাময়িক বরখাস্ত
- ৬সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
- ৭সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ৮এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৯কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ১০কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল





পাঠকের মতামত