
দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল টেলিভিশনে ব্যাপক মূল্যছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির ‘বেস্ট টিভি ডিল’ ক্যাম্পেইনে ২৪ থেকে ৪৩ ইঞ্চির বেসিক এলইডি এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে এই ছাড় চলছে। ক্যাম্পেইনের আওতায় মার্সেল টিভিতে ৮ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। ১ জুলাই ২০২২ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে টিভি কেনায় মূল্যছাড়ের এই সুবিধা থাকছে।
মার্সেল সূত্রে জানা গেছে, বেস্ট টিভি ডিলে ৪৩ ইঞ্চির বেসিক এলইডি টিভিতে ৮,০০০ টাকা মূল্যছাড় দেয়া হচ্ছে। ফলে এই টিভি গ্রাহকরা পাচ্ছেন মাত্র ২৭,৯০০ টাকায়। আর ৪৩ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে মূল্যছাড় মিলছে ৬,০৯০ টাকা। ফলে এই টিভি গ্রাহকরা পাচ্ছেন মাত্র ৩২,৯০০ টাকায়। ৩২ ইঞ্চির বেসিক এলইডি টিভি এবং অ্যান্ড্রয়েড স্মার্ট উভয় টিভিতে ৫,০০০ টাকা মূল্যছাড় দেয়া হচ্ছে। ফলে এই দুই ধরনের টিভি মিলছে যথাক্রমে মাত্র ১৩,৯০০ এবং ২২,৯০০ টাকায়।
এদিকে, ৪০ ইঞ্চির বেসিক এলইডি টিভিতে ৫ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে। ফলে এই টিভি মিলছে ২৫,৯০০ টাকায়। আর ৪০ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ৪,০০০ টাকা মূল্যছাড়ে মাত্র ২৮,৯০০ টাকায় কেনা যাচ্ছে। আর ২৪ ইঞ্চির সাশ্রয়ী মূল্যের বেসিক এলইডি টিভির দাম পড়ছে মাত্র ১১,৯০০ টাকা। গ্রাহকদের ঈদুল আযহা বা কোরবানির ঈদকে রাঙিয়ে দিতেই মার্সেল টিভিতে এই ব্যাপক মূল্যছাড় দেয়া হচ্ছে।
মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াত হোসেন জানান, অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারে সমৃদ্ধ মার্সেল টেলিভিশন। সাশ্রয়ী মূল্য ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার কারণে সারা দেশে মার্সেল টিভি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মার্সেল টিভির সর্বাধুনিক মানের স্ক্রিন কোয়ালিটি নিশ্চিত করছে ঝকঝকে উজ্জ্বল ছবি। ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেম থাকায় মার্সেল টিভিতে তৈরি হয় অনন্য এক আবহ। রয়েছে গুগল অ্যান্ড্রয়েড সার্টিফিকেশন। লার্জ ভিউইং অ্যাঙ্গেল সুবিধা থাকায় ১৭৮ ডিগ্রি কোন থেকেও স্পষ্ট ছবি দেখা যায়।
তিনি জানান, বর্তমানে মার্সেলের রয়েছে ২৪ থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত ২৫ মডেলের বেসিক এলইডি এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। এইচডি, ফুল এইচডি এবং আল্ট্রা এইচডি ফোর-কে রেজুলেশনের এসব টিভির দাম ১১,৯০০ টাকা থেকে ৯৪,৯০০ টাকা পর্যন্ত।
টিভিতে ছয় মাসের রিপ্লেসমেন্টসহ ৫ বছরের প্যানেল গ্যারান্টির পাশাপাশি ৫ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে মার্সেল। ক্রেতাদের দ্রুত ও সর্বোত্তম সেবা দিতে সারা দেশে প্রতিষ্ঠানটির রয়েছে ৭৯টি সার্ভিস পয়েন্ট।
বিপি/ আইএইচ
- ১রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ২বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৩যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৬কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৭সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৮সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৯সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১০সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত