
আফ্রিকার মালিতে শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন ফরাসি সেনা নিহত হয়েছেন। মালির হোমবরি প্রদেশে পুঁতে রাখা বোমায় সাঁজোয়া যানটি উড়ে যায় বলে নিশ্চিত করেছে ফ্রান্সের প্রেসিডন্ট দফতর।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হতাহত সেনাদের পর্যবেক্ষণে দ্রুত চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছালেও বাঁচানো সম্ভব হয়নি তাদের। মালিতে থাকা ফরাসি সেনাদের সুরক্ষায় বিমান বাহিনী নিয়োজিত থাকা সত্বেও হতাহতের ঘটনা ঘটলো।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন, ‘মালির ওই অঞ্চলে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষের জন্য হুমকি। এজন্য মালির শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছিল সেনারা।’
আরো পড়ুন: পুতিনের সমালোচক নাভালনিকে দেশে ফিরতে রাশিয়ার আলটিমেটাম
নৃশংস হামলায় তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মালিতে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের বিরুদ্ধে তার দেশের সেনারা সর্বাত্মক লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
গেল নভেম্বর থেকে দেশটির উত্তরাঞ্চলের ‘গসি’-তে ফ্রান্স এবং মালির নিরাপত্তা সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করছে। ২০১৩ সালে ‘অপরাশেন বারখানে’ অভিযানে এ পর্যন্ত ৪৭ ফরাসি সেনা প্রাণ হারিয়েছেন। এই অপারেশনে এখন ৫ হাজার ফ্রান্সের সেনা যুক্ত রয়েছেন।
- ১টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ২এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ৩শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ৪মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৭সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ৯একদিনে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু
- ১০পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ১পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ২সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৫চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৬মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ১০একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন





পাঠকের মতামত