প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ ৯:২০ পিএম

মাস্টারকার্ড এবং পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দেশে প্রথমবারের মতো হোয়াইট লেবেল কুইক রেসপন্স (কিউআর) অ্যাকুয়ারিং প্ল্যাটফর্ম চালু করেছে।

‘হোয়াইট লেবেল কিউআর’ হচ্ছে একটি কোডভিত্তিক ইন্টারঅপারেবল পেমেন্ট অ্যাকসেপ্টেন্স সল্যুশন, যেটি বাংলা কিউআর নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণের আরও বেশি সুযোগ তৈরি করবে। এর ফলে ‘লেস ক্যাশ সোসাইটি’ গড়ে তোলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে দেশ। মঙ্গলবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্যোক্তারা জানায়, এর আগে, ২০১৯ সালে এমটিবির মোবাইল ব্যাংকিং অ্যাপে বাংলা কিউআর কোড চালু-তে পাইওনিয়ার ভূমিকা পালন করেছিল মাস্টারকার্ড ও এমটিবি। এবার নতুন সুবিধা যোগ হওয়ার ফলে ব্যবহারকারীদের জন্য কিউআরভিত্তিক লেনদেন আরও সহজ হবে, যেখানে যেকোনো মাস্টারকার্ড ব্যবহারের মাধ্যমে তারা রিয়েল টাইম কনটাক্টলেস পেমেন্টের সুযোগ পাবেন।

এসএসএল’র হোয়াইট লেবেল অ্যাকুয়ারিং সল্যুশনের ‘স্ক্যান টু পে’ অপশনের মাধ্যমে ব্যবসায়ীসহ সারা দেশের মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা আরও সহজ ও দ্রুততার সঙ্গে কিউআর কোডভিত্তিক লেনদেন করতে পারবেন। এ ক্ষেত্রে লেনদেন সম্পন্ন করার জন্য ব্যবহারকারীদেরকে তাদের ব্যাংক অ্যাপে মাস্টারকার্ড কিউআর অপশনে প্রবেশ করে মার্চেন্ট ওয়েবসাইট বা চেকআউট কাউন্টারে প্রদর্শিত নির্দিষ্ট কোডটি স্ক্যান করতে হবে। এরপর তারা যে পরিমাণ অর্থ পরিশোধ করতে চান, সেটি উল্লেখ করলেই লেনদেনটি সম্পন্ন হবে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...