
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) মধ্য রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের মোল্লা বাড়ির প্রবাসী মো. হেলাল উদ্দিনের ঘরে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির শিকার হওয়া পরিবারটির গৃহকর্ত্রী রিজিয়া বেগম বলেন, রাস্তার পাশে আমাদের একা বাড়িতে রাতে প্রবাসে থাকা বড় ছেলের বউ তার এক মাস বয়সী মেয়ে, ছোট ছেলে, বেড়াতে আসা মেয়ে তার স্বামী ও তাদের দুই বছর বয়সী ছেলে ছিল। রাত সাড়ে তিনটার দিকে প্রথমে রান্না ঘরের দরজায় ও পরে থাকার ঘরের দরজায় ধাক্কা দেয়ার শব্দ শুনতে পেয়ে উঠি আমি। কে দরজায় ধাক্কা দিচ্ছে জানতে চাইলে মুহূর্তেই শাবল দিয়ে থাকার ঘরের সামনের দরজা ভেঙে ফেলে ৮-১০ জন ডাকাত সদস্য ঘরে ঢুকে পড়ে। ঘরের ভেতর ঢোকা ডাকাত সদস্যরা ছাড়াও বাইরে আরো কয়েকজনের কথা শুনতে পেয়েছি। তাদের হাতে লোহার রড, সাবল ও দেশীয় ধারালো অস্ত্র ছিল।
তিনি বলেন, মুখোশধারী ও হাফপ্যান্ট পরা ডাকাত সদস্যরা ঘরে ঢুকে বড় ছেলের এক মাস বয়সী মেয়ে মিত্তাউল ফারিন ও আমার মেয়ের দুই বছর বয়সী ছেলে মো. সাইফানের গলায় ধারালো ছুরি ধরে গলা কেটে ফেলার হুমকি দিয়ে ঘরের ভেতর কি আছে সব দিতে বলে। এ সময় তারা আমার ছেলে ও মেয়ে জামাইয়ের হাত বেঁধে সবাইকে এক কক্ষে আটকে রেখে ঘরের বিভিন্ন কক্ষের আলমারি খুলে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ত্রিশ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। আরেকটি মুঠোফোন ভেঙে রেখে যায়। ডাকাত চলে যাওয়ার পর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় জোরারগঞ্জ থানার পুলিশ এসে সব দেখে তথ্য নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব আমরা।
ডাকাতির বিষয়ে মধ্যম আজমনগর মোল্লা বাড়ি এলাকার সমাজ সর্দার মো. জাফর আহমদ বলেন, গত ৪০ বছরে আমাদের এলাকায় কোন ডাকাতের ঘটনা ঘটেনি। নিষ্পাপ শিশুদের গলায় ধারালো ছুরি ধরে ডাকাতি এমন জঘন্য ঘটনা আমাদের অবাক করেছে। পুলিশ যেন এ ঘটনা তদন্ত করে ডাকাতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনে।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকায় সোমবার গভীর রাতে ডাকাতির খবর পেয়ে ভোরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় একটি চক্র তৈরি হয়েছে। এমন ঘটনা রোধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এম জি
- ১এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ২ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৩আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৫ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৬৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৮ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৯মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৩নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৪পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৫ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৬কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি





পাঠকের মতামত