প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১০:৩০ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং ইনভেস্টমেন্ট লিমিটেড  গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত ৫ টাকা ৮৮ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯৯ পয়সা লোকসান করেছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল  ১১ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে  ১৮ অক্টোবর।

শেয়ার

পাঠকের মতামত

উত্থানে শুরু পতনে শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...