
সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী ইসলাম বিদ্বেষীদের মহাগ্রন্থ আল কোরআন পোড়ানোর কড়া নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটি বলেছে, মুসলিমদের ক্ষুব্ধ করতে ইচ্ছাকৃতভাবে এ উসকানিমূলক অপরাধ সংঘটিত করা হয়েছে।
রোববার এক বিবৃতিতে এমন মন্তব্য করে ওইআইসির মহাসচিবের দফতর।
বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বিশ্বব্যাপী উগ্রবাদ এবং ধর্ম ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সৃষ্ট ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলমানদের ক্ষেপিয়ে তুলতে ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি এই ধরনের অবমাননা করা হয়েছে।
শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।
সুইডেনের উগ্র ডানপন্থীরা মালমো শহরের দুটি স্থানে আলাদাভাবে পবিত্র কোরআনের অবমাননা করে। একটি ঘটনায় এই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় তিন ব্যক্তি কোরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে।
অন্যদিকে পবিত্র কোরআনে আগুন দেয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুইডেনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ায় স্বাগত জানিয়েছে ওআইসি। একই সঙ্গে, এ বিষয়ে সুইডেনের মুসলমানদের সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং নিজেদেরকে সহিংসতায় না জড়াতে ওআইসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবর পার্সটুডে
- ১প্রাইম ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ২বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ৫ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ৬এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৫এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত