
হালে একটি ঘটনা চমকে দিয়েছে সকলকে। একটি ছোট বাড়িতে পাওয়া গিয়েছে প্রায় ১৫০ বিড়াল। প্রত্যেকে ক্ষুধার্ত, প্রত্যেকে অসুস্থ, প্রত্যেকে মানসিক সমস্যায় ভুগছে। কী ঘটেছিল ওই বাড়িতে? কেন এমন বীভৎস অবস্থা? তদন্তে নেমে পুলিশ একে একে আবিষ্কার করেছে মারাত্মক সব সত্যি।
হালে নিউ ইয়র্ক শহরে ঘটেছে এই ঘটনা। সেখানে এক দম্পতির মৃত্যু হয়েছে কয়েক দিন আগে। সেই বাড়িতেই পাওয়া গিয়েছে ১৫০-র কাছাকাছি সংখ্যক বিড়াল। প্রতিটি বিড়ালেরই অবস্থা রীতিমতো খারাপ বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
যত দূর জানা গিয়েছে, ৩০ জানুয়ারি ওই বাড়িতে দু’জনের মৃত্যু হয়। কীভাবে মৃত্যু হয়েছিল, সে সম্পর্কে এখনও ধারণা পরিষ্কার নয়। তবে পুলিশের অনুমান মৃত দু’জন স্বামী-স্ত্রী। কিন্তু যে ঘটনায় সকলে অবাক হয়েছেন, তা হল ওই বাড়িতে থাকা বিড়ালের সংখ্যা দেখে। বাড়ি থেকে বিড়ালের শব্দ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখ ওই হাল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছোট বাড়িটির সর্বত্রে বিড়ালে ভর্তি। ঘরদোর তো বটেই, ছাদ, দেওয়ালের ফাটলের মধ্যেও বিড়ালের বাস। তাঁদের ভাষায়, ‘বাড়ি নয়, নরক।’
বিড়ালগুলিকে দেখে প্রাথমিক ভাবে অনুমানই করা হয়েছিল, দীর্ঘ দিন তারা খেতে পায়নি। জল পায়নি। তার মধ্যে প্রচুর মেয়ে বিড়ালই অন্তঃসত্ত্বা। এমনকী তাদের কয়েক জনকে উদ্ধার করে খাঁচায় ভরে নিয়ে যাওয়ার পথেই তারা সন্তানের জন্ম দিয়েছে। প্রচুর বিড়ালের শরীরেরই রয়েছে নানা ধরনের সংক্রমণের। কারও ত্বকে, কারও বা চোখে। সব মিলিয়ে মারাত্মক আকার সেই বাড়ির।
ইতিমধ্যেই বহু বিড়ালকে বাড়িটি থেকে উদ্ধার করা হলেও সবগুলিকে করা যায়নি। কারণ স্থানীয় স্বেচ্ছাসেবীদের কেন্দ্রগুলিতে আর বিড়াল রাখার জায়গা নেই। আপাতত সেই বিড়ালগুলি ওই বাড়িতেই রয়েছে। স্বেচ্ছাসেবীরা তাদের জল এবং খাবার পৌঁছে দিচ্ছেন।
কিছু সংখ্যক বিড়ালকে স্থানান্তিরত করার পরে মৃতদেহগুলিকেও সরানো সম্ভব হয়েছে। যদিও গোড়া বাড়িটি এখনও দুর্গন্ধে ভর্তি এবং সেখানে যাওয়া প্রায় অসম্ভব বলেই জানিয়েছেন সকলে। অনেকেরই ধারণা, দীর্ঘ দিন ধরেই বিড়ালগুলি অযত্নের মধ্যে কাটিয়েছে। ফলে তাদের সার্বিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। দম্পতির মৃত্যুর সঙ্গেও বিড়ালগুলির কোনও সম্পর্ক আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। অতগুলি বিড়াল ওই বাড়িতে এল কোথা থেকে, কত বছর ধরে তাদের ওভাবে রাখা হয়েছে, সেটিও দেখা হচ্ছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত