
এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ফুটবল বিশ্বে জোর গুঞ্জন, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ ঘটার পর এখন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে, পিএসজির নতুন এক পদক্ষেপে। আগামী মঙ্গলবারের (১০ আগস্ট) জন্য প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে পিএসজি। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি, মূলত মেসির জন্যই ভাড়া করা হয়েছে এটি।
এমন ভাবনার পেছনে কারণও আছে স্পষ্ট। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।
তাই এখন ধারণা করা হচ্ছে, মঙ্গলবার মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি। আজ (রোববার) বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি। তাই মঙ্গলবার তার পিএসজিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেয়ার সুযোগ নেই।
এদিকে নানান সূত্রের খবর, প্যারিসের ক্লাবটি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তি আরো বাড়ানো যাবে। সে প্রসঙ্গও রেখে দেয়া হচ্ছে। একই সঙ্গে পিএসজির পক্ষ থেকে মেসিকে বাৎসরিক ৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়া হবে।
যা নেইমারের চেয়ে ৫ মিলিয়ন বেশি। পিএসজিতে নেইমার পারিশ্রমিক পেয়ে থাকেন ৩৫ মিলিয়ন ইউরো। প্রসঙ্গতঃ নেইমারই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার। চুক্তি হলে মেসিই হবেন সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।
শুধু তাই নয়, মেসি পিএসজিতে গেলে প্রয়োজনে নিজের ১০ নম্বর জার্সিটিও ছেড়ে দিতে রাজি আছেন নেইমার। তবে মেসি নিজ থেকে পিএসজিতে ১৯ নম্বর জার্সি পরে খেলতে রাজি হয়েছেন, এমনটাই জানা যাচ্ছে নানান সংবাদমাধ্যম থেকে।
- ১সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ২চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৩চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৪শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৫গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৬প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ৭সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত