
মোংলায় ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল সমর্থকদের এমন আনন্দমুখর আয়োজন উপভোগ করেন শহরের ফুটবলপ্রেমীরা।
শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর মিছিলের আয়োজন করা হয়। পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে ফিরে আসে। এসময় এক উৎসবের আমেজ তৈরি হয়। ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের পৌর মার্কেট প্রাঙ্গণে জড়ো হন ব্রাজিল সমর্থকেরা। সবার পরনে ছিল হলুদ জার্সি, সঙ্গে ব্রাজিলের পতাকা। এরপর ব্রাজিলের বিশালাকার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। পুরো আয়োজনে ব্রাজিলের পক্ষে স্লোগান দিয়ে সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শোভাযাত্রাটি প্রায় আধা ঘণ্টা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে আসেন ব্রাজিল সমর্থকেরা।
মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়িয়ে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমর্থকদের এই আনন্দ-উল্লাস দেখেন উৎসুক জনতা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা জানান, আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম। ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই আয়োজন করেছেন। দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা। আমরা সবার মধ্যেই উৎসবের রং ছড়িয়ে দিতে চাই।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। সকলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন।
স্থানীয়রা বলেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে সবার মধ্যে যে আনন্দ-উল্লাস আমরা দেখি, সেটি ইতিবাচক। বিশেষ করে তরুণেরা যেভাবে নিজেদের আবেগ ও সমর্থন প্রকাশ করেন, তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ায়।
উল্লেখ্য, এই খেলাটি উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে। এবারের আয়োজনে ৪৮টি দল অংশ নিয়েছে। যার মধ্যে ব্রাজিল অন্যতম। গত ১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ওয়াল্ড কাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।
টিআর
- ১ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ২বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৩আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৪বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়
- ৫ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
- ৬প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৭কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জনকে সাময়িক বরখাস্ত
- ৮সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
- ৯সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ১০এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল





পাঠকের মতামত