জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৬ ২:৫৭ পিএম , আপডেট: মে ১৫, ২০২৬ ৩:০০ পিএম

মোংলা নদীতে নিখোঁজ হওয়া যুবক হোসেন মোড়ল (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর আজ শুক্রবার (১৫ মে) সকালে দোকোপ উপজেলার চালনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসেন হোসেন মোড়ল। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন দাকোপের চালনা এলাকার মৃত মো: ইউনুস মোড়লের ছেলে মো: হোসেন মোড়ল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হোসেন মোড়ল পেশায় একজন ট্রলার মাঝি ছিলেন। তার ট্রলারে করে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন।

ঘটনার পর থেকে এলাকাবাসীর পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরিসহ কোষ্টগার্ড ও নৌবাহিনী সদস্যের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ তার লাশ উদ্ধার করা হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা

বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস সেবাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ...

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক ...

নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। ...

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি 

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি নারী পরীক্ষার্থীদের যৌন হয়রানি ও ...

এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মো. ...