
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলটি করেন মোরসালিন। এরপর আর কোনো গোল হয়নি। তাই জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের উপর চাপ তৈরি করে বাংলাদেশ দল। ম্যাচের পঞ্চম মিনিটে ডান প্রান্তের কর্নার ফ্লাগ থেকে ক্রস নিয়েছিলেন রাকিব হোসেন। ভুটানিজ গোলরক্ষক ফিস্ট করতে চেয়েছিলেন।
তবে ঠিকঠাক হয়নি। সামনে দাঁড়ানো মোরসালিনের পায়ে বল লেগে আবার ভুটানি গোলরক্ষকের গায়ে লাগে। মোরসালিনের সামনে তখন ফাঁকা পোস্ট। ডান পায়ের টোকায় বল জালে ঠেলে দেন এই ফরোয়ার্ড।
২০ মিনিটে ম্যাচে সমতা আনার সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। কর্নার থেকে জেলসেনের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বাকি সময়ে আর গোল হয়নি। ফলে ১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের জার্সিধারীরা।
এম জি
- ১শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ২স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৩চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৪গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৭জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৯জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ১০১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর





পাঠকের মতামত