
যারা টাকা লুট করে দেশে বিনিয়োগ করছে, তারা দেশপ্রেমিক চোর বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রোববার (১৪ মার্চ) নগরীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১ ও মুজিববর্ষে নারী উদ্যোক্তাদের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস মালিকরা বেশি বেশি গ্রোথ দেখাচ্ছে, এর প্রধান কারণ নারী শ্রমিকের শ্রম চুরি। এসব মালিকরা টাকা বিদেশে পাচার করছে। যারা টাকা লুট করে দেশে বিনিয়োগ করছে, তারা দেশপ্রেমিক চোর। আর যাই হোক, দেশের টাকা দেশে বিনিয়োগের ফলে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ব্যাংকে যত টাকা তত লাভ। এসব টাকা জনগণের টাকা। ব্যাংকে স্বেচ্ছাচারিতা রোধে আমাদের প্রধানমন্ত্রী সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনেছেন। ’
তিনি বলেন, ‘আমি বড় বড় ব্যবসা বুঝি না। আমি রাস্তার মানুষ, রাস্তার মানুষের সঙ্গেই আমার চলাফেরা। আমার মন্ত্রণালয়ও মতিঝিলের ঘিঞ্জি এলাকায় রাস্তার পাশে। আমাকে সবাই কাছে পান কারণ আমি রাস্তার মানুষের সঙ্গে থাকি। ’
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশের (এলডিসি) থেকে বের হয়ে বড় বড় সুবিধা পাবো। এগুলো কাজে লাগাতে হবে। বড় বড় ব্যবসার দরকার নেই। আপনারা ছোট পরিসরে উদ্যোক্তা হন। যারা কর্মসংস্থানের জন্য কাজ করবে, আমি তাদের পাশে আছি, থাকবো। আপনারা সবাই নারীদের যোগ্য মর্যাদা দেবেন। হোটেলের রিসেপশনে সুন্দরী নারীদের নিয়োগ দেওয়াটা প্রকৃত মর্যাদা নয়। সব নারীকে সবক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দেবেন। তাহলে আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে। ’
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব কে এম আলী আজম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
- ১১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৪আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৫বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৬প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৯রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির





পাঠকের মতামত