
কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছিল মরক্কো। তাদের পাইপলাইন যে কতোটা শক্তিশালী প্যারিস অলিম্পিকে এসে সেটাও দেখিয়ে দিচ্ছে আফ্রিকার দলটি। দুর্দান্ত খেলা উপহার দিয়ে এবার তারা পৌছে গেছে সেমিফাইনালে। শেষ আটের লড়াইয়ে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
শুক্রবার (২ আগস্ট) ক্লাব পিএসজির স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মরক্কো। যুক্তরাষ্ট্রের সামনে সুযোগ ছিল ২০০০ সালের পর আবার সেমিফাইনাল খেলার। কিন্তু সে যাত্রায় শুরুতেই পিছিয়ে পড়ে তারা। মরক্কো দলের হয়ে ২৯তম মিনিটে প্রথম গোলের খাতা খোলেন সুফিয়ানে রাহিমি। প্রথমার্ধে এই একটি গোলই হয়।
বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় গোল করেন ইলিয়াস আখোমাচ। ৭০ মিনিটে আশরাফ হাকিমি গোল পেলে ব্যবধান হয় ৩-০। আর ৯০+১ মিনিটের মাথায় মেহদি মাওহুব পেনাল্টি থেকে গোল করে যুক্তরাষ্ট্রের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তাতে ৪-০ ব্যবধানের বড় জয়ে ইতিহাস গড়ে প্রথমবার সেমিফাইনালে জায়গা করে নেয়।
সেমিফাইনাল মরক্কোর জন্য মোটেও সহজ হবে না। কেননা তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ইউরোপের সেরা দল স্পেন। অন্য কোয়ার্টার ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে এশিয়ার দল জাপানকে।
স্পেন দলে প্রতিভার ছড়াছড়ি। এই দলে বেশিরভাগ খেলোয়াড়ই লা লিগার ক্লাবগুলোতে খেলেন। শেষ আটেও তাদের ঝলক দেখা গেল। স্পেনের জয়ের নায়ক ফের্মিন লোপেস, দুটি গোল করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। অন্য গোলটি করেন জিরোনার ফরোয়ার্ড আবেল রুইস।
এম পি
- ১মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ২বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ৩বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৪খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৫ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৮সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৯মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ১০সূচকের পতনে চলছে লেনদেন
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত