
বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ১০ লাখের বেশি ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাজ্য। গত ২৩ ফেব্রুয়ারি টিকাগুলো বাংলাদেশে এসে পৌঁছায়।
বুধবার (২ মার্চ) ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, যুক্তরাজ্য বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। টিকার চালান গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। যুক্তরাজ্যের এই দ্বিপাক্ষিক অনুদান করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে শক্তিশালী করবে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য কোভ্যাক্সের আওতায় প্রথম দফায় বাংলাদেশকে ৪০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়। দুই মাস পর দেশটি থেকে দ্বিতীয় দফায় আরও ১০ লাখ টিকা পেল বাংলাদেশ। সব মিলিয়ে দেশটি থেকে বাংলাদেশের পাওয়া টিকার পরিমাণ দাঁড়াল ৫০ লাখের বেশি।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশকে এক মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার দেওয়াকে স্বাগত জানাই। যুক্তরাজ্যের এই সমর্থন মহামারি মোকাবিলা করতে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়। দ্রুত পুনরুদ্ধার এবং একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে।
- ১ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৩শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ৪একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৫সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৬নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৭আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৮কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৯দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ১০বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত