
প্রতিদিনই কোনো না কোনো বেলায় মাছ খান কমবেশি সবাই। একেকজনের পছন্দ ভিন্ন ভিন্ন সব মাছ। তবে বেশিরভাগই কিন্তু রুই মাছ খেতে পছন্দ করেন।
মচমচে ভাজা রুই মাছ থেকে শুরু করে এর বাহারি পদ সবারই পছন্দের। তেমনই রুই মাছের কারি বেশ জনপ্রিয় এক পদ। এই রেসিপিতে পাঁচফোড়ন ব্যবহারের কারণে পদের স্বাদ আরও বেড়ে যায়। গরম ভাতের সঙ্গে দারুন মানিয়ে যায় রুই মাছে কারি। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. রুই মাছ আধা কেজি
২. পাঁচফোড়ন ১ চা চামচ
৩. ধনেপাতা কুচি ১/৪ কাপ
৪. কালো গোল মরিচ সামান্য
৫. আদা আধা ইঞ্চি
৬. হলুদ আধা চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. সরিষার তেল পরিমাণমতো
৯. টমেটো ২টি
১০. সরিষা ১ চা চামচ
১১. জিরা আধা চা চামচ
১২. লাল মরিচের গুঁড়া ১ চা চামচ ও
১৩. রসুন বাটা ৩ চা চামচ
পদ্ধতি
প্রথমে মাছ মেরিনেট করতে হলুদ, রসুন বাটা ও স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে রাখুন। ঠান্ডা জায়গায় আধা ঘণ্টা রেখে দিন মাছ।এবার মাছের মসলা তৈরি করতে একটি ব্লেন্ডারে সরিষা, কালো গোল মরিচ, জিরা, আদার টুকরো ও ১ চা চামচ রসুনের পেস্ট যোগ করুন। মসলাগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণের সঙ্গে মরিচের গুঁড়া ও পাঁচফোড়ন মিশিয়ে নিন।একটি প্যানে সরিষার তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলোকে হালকা করে ভেজে নিন। একই তেলে মসলার মিশ্রণ দিয়ে ২ মিনিট ভাজুন।এবার ২টি টমেটো ব্লেন্ড করে এর পেস্ট যোগ করুন ও ভালভাবে মেশান। টমেটোসহ সব মসলা ভালো করে কষিয়ে নিন। মসলার উপর তেল ভাসলে ২ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন। ৪-৫ মিনিট রাখলেই ঝোল গাঢ় হয়ে যাবে।এবার এতে ভাজা মাছ দিন সঙ্গে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে এ পর্যায়ে। স্বাদ অনুযায়ী লবণ মেশান। আরও ৪-৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা রুই মাছের ঝোল।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত