
সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থাকে সম্মান জানিয়ে এই উদ্যোগটি নিয়েছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উৎসবের অংশ হিসেবে জুলাই ২০২৬-এ আবেদনকৃত সকল এসএমই লোন প্রসেসিং ফির ওপর থাকছে ২৫% ছাড়। এর পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল— ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-তে ৩ জুলাই ২০২৬ থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত বুফে ডিনারে গ্রাহকরা উপভোগ করবেন ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার।
ব্যাংকের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অর্থবহ ও বিশেষ অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক।
এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের এই রজতজয়ন্তী মূলত গত ২৫ বছর ধরে আমাদের ওপর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এই পথচলায় আমাদের সাথে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার একটি ছোট্ট স্মারক এই বিশেষ অফারগুলো।”
উল্লেখ্য, ব্যাংকিং সেবায় ২৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করা ব্র্যাক ব্যাংক আগামীর দিনগুলোতেও গ্রাহকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। অফারের বিস্তারিত ব্যাংকটির ওয়েবাসাইটে পাওয়া যাবে।
এসএমই অফার: https://tinyurl.com/SME25PF
কার্ড অফার: https://tinyurl.com/34bzudwp
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত