প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ ৫:২৬ পিএম , আপডেট: অক্টোবর ৪, ২০২১ ২:৩৯ পিএম

নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেলে রপ্তানিকারক নিজেই রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন। রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক‌টি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায়, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রপ্তানিকারকরা সরাসরি রফতানি ডকুমেন্ট পাঠাতে পারবে। এক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের রফতানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।

বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী রপ্তানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ উঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

জানা যায়, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রফতানি বিষয়ে নতুন নির্দেশনা অনুসারে বিদেশি ক্রেতার শর্তানুযায়ী রপ্তানি ডকুমেন্ট রফতানিকারক নিজেই বিদেশে পাঠাতে পারবে। এডি ব্যাংক রফতানি আয় পাওয়ার পর মূল পরিবহন দলিল সংশ্লিষ্ট পক্ষের নামে এনডোর্স করবে।

উল্লেখ্য, এর আগে পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রপ্তানি ডকুমেন্ট শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...