
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয়নির্বাহী সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম তালুকদার,মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, নিধুরাম অধিকারী, দপ্তরসম্পাদক শফিকুল ইসলাম রাহেল, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, ধর্মবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি, কোতয়ালী থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী জেসমিন মালাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বুধবার আওয়ামীলীগের পক্ষ থেকে হোসনে আরা লুৎফা ডালিয়াকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।
৩৩টি ওয়ার্ড নিয়ে ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন গঠনকরা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এবার তৃতীয় বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছেন চার লাখেরও বেশি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর।
- ১দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৯ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ১০খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৮তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৯বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
- ১০গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত





পাঠকের মতামত