
রাইস ব্র্যান তেল রপ্তানি উন্মুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার এক আদেশে ধানের কুঁড়া থেকে তৈরি এ ভোজ্যতেলের ওপর থাকা রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সয়াবিন, পাম অয়েলসহ ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় গত ২৪ মে বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশ জারি করে রাইস ব্র্যান তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এখন বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ভোজ্যতেলের দাম কমে আসায় এবং স্থানীয়ভাবে রাইস ব্র্যান তেলের তেমন চাহিদা না থাকায় আজ ১ জুলাই-এর রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
স্থানীয় রাইস ব্র্যান তেল উৎপাদনকারী কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন বলেন, রপ্তানির সুযোগ অবারিত করার সিদ্ধান্ত তাঁদের জন্য ইতিবাচক। তবে অভ্যন্তরীণ বাজারে এ তেলের জনপ্রিয়তা সৃষ্টি করার উদ্যোগও সরকারকে নিতে হবে।
দেশে বেশ কয়েকটি কোম্পানি রাইস ব্র্যান তেল উৎপাদন করে বাজারজাত করে আসছে। রশিদ অয়েল মিল হোয়াইট গোল্ড নামে এ তেল বাজারজাত করে। এমারেল্ড অয়েল বাজারজাত করে স্পন্দন নামে। কেবিসি এগ্রো প্রোডাক্টস, মজুমদার প্রোডাক্টস অপরিশোধিত রাইস ব্র্যান উৎপাদন করছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে ১৮ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর সিংহভাগই সয়াবিন ও পাম অয়েল আমদানির মাধ্যমে মেটানো হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা, রাইস ব্র্যান, সূর্যমুখীর মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টনের সরবরাহ আসে।
বিপি/ আইএইচ
- ১রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ২বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৩যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৬কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৭সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৮সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৯সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১০সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু





পাঠকের মতামত