জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:২৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

শিক্ষামন্ত্রী সেশনজটমুক্ত শিক্ষা নিশ্চিত করতে এসএসসি পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সেশনজটমুক্ত শিক্ষা নিশ্চিত করতে এসএসসি ...

বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়তে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ...

বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়াতে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানির দাম বেড়েছে। কিন্তু ...

নারায়ণগঞ্জ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের ব্যবস্থাপনা ...

ইসি আনোয়ারুল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে শোকজ ছাড়াই প্রার্থিতা বাতিল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে ...

১৫ তারিখের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জিানিয়েছেন, এনসিপি ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা ...