ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১১, ২০২৬ ১০:৪২ পিএম

দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১১ জুন,২০২৬ তারিখ বৃহস্পতিবার রাজধানীর দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুইটি শক্তিশালী ব্র্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, এই সেবাটি অচিরেই দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে। তিনি আরও উল্লেখ করেন, রূপালী ব্যাংক ২০১৬ সালে সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে এবং ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিতে ‘রূপালীক্যাশ’ নামে এর কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমান উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে একযোগে কাজ করবে। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বদিউর রহমান, ইসি চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান। ...

অগ্রণী ব্যাংকে বিচারাধীন মামলাসমূহ মনিটরিং বিষয়ক দিকনির্দেশনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র বিচারাধীন মামলাসমূহের নিয়মিত মনিটরিং এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ল’ ডিভিশনের উদ্যোগে ...

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাসমূহ এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের ...

গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ...

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ...

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

বিশ্বখ্যাত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ থেকে টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ...