
দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক গোল করেই চলেছেন এই পর্তুগিজ। গেল সপ্তাহেই বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ সেরা করলেন। আর তার দিন চারেক পরেই সিরি আ’তে জেনোয়ার বিপক্ষেও জোড়া গোল করে দলকে জেতালেন। রোনালদোর জোড়া গোল আর পাওলো দিবালার এক গোলে ১-৩ ব্যবধানে জেনোয়ার বিপক্ষে জিতেছে জুভেন্টাস।
দুই ম্যাচের মধ্যে মিল একটি জায়গাতেই। বার্সার বিপক্ষেও রোনালদোর জোড়া গোল এসেছিল পেনাল্টি থেকে। ম্যাচের ৫৭ মিনিটে ওয়েস্টন ম্যাকেনির অ্যাসিস্ট থেকে গোল করে প্রথমে জুভেন্টাসকে এগিয়ে নেন পাওলো দিবালা। তবে এর মিনিট চারেক পরে স্টেফানো স্টুয়ারো গোল করে জেনোয়াকে সমতায় ফেরেন।
খেলার ৭৫ মিনিটে হুয়ান কুয়াদ্রাদো বল নিয়ে জেনোয়ার ডি বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করেন রোভেলা। আর সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পট কিক থেকে দলকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার অন্তিম মুহূর্তের দিকে জেনোয়ার ডি বক্সে বল পেয়ে যান মোরাতা। তাকে আটকাতে এগিয়ে আসেন জেনোয়া গোলরক্ষক কিন্তু মোরাতাকে অবৈধভাবে ফাউল করেন তিনি। রেফারি সঙ্গে সঙ্গে জুভেকে আরও একটি পেনাল্টি উপহার দেয়।
স্পট কিক থেকে ম্যাচের ৮৯ মিনিটে আরও একবার বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতে জুভেন্টাসের ১-৩ গোলের ব্যবধানের জয় নিশ্চিত হয়। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। এই ম্যাচের জোড়া গোল নিয়ে চলতি মৌসুমে সিরি আ’তে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ১০টি। সিরি আ’তে রোনালদো ম্যাচ খেলেছেন ৭টি, যেখানে শুরু থেকে খেলেছেন মাত্র ৬টি ম্যাচ।
এই জয়ে সিরি আ’র পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে জুভেন্টস। ১১ ম্যাচে ৬টি জয় আর ৫টি ড্র’তে ২৩ পয়েন্ট নিয়ে চারে জুভে। আর সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে এসি মিলান।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত