
নিজের ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলকে পৌঁছালেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৭৫তম গোল করেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের চলমান গ্রুপ পর্বের খেলায় দিনামো কিয়েভের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ের ম্যাচে একটি গোল করেই এই কীর্তি গড়েন রোনালদো। ম্যাচের ৫৭ মিনিটে গোলটি করেন তিনি।
চলতি মৌসুমে তুরিনের বুড়িদের হয়ে এনিয়ে ১০ম গোল করলেন সিআর সেভেন। আর চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয়। এর আগে ফেরেন্সভারোসের বিপক্ষে একটি গোল করেছিলেন।
রোনালদোর গোলের যে ধারা তাতে এই মৌসুমেই হয়তো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে সেঞ্চুরি পূরণ করে নেবেন। যেখানে জাতীয় দল পর্তুগালের হয়ে ইতোমধ্যে গোলের সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ২০০৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১০২টি গোল করেছেন। তিনি এমনিতেই পর্তুগালের সর্বকালের সেরা গোলদাতা।
এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি গোল করেছিলেন রোনালদো। তবে ক্যারিয়ারের সেরা সময়টি কাটান স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। লা গ্যালাকটিকোদের হয়ে তিনি ৪৫০টি গোল করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রাউল গঞ্জালেস থেকে তিনি ১২৭টি গোল বেশি করেছেন।
এদিকে বর্তমানে খেলা ৪ ফুটবলারের মধ্যে রোনালদো একজন, যিনি ৫০০ বা তার বেশি গোল করেছেন। তিনি ছাড়া লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ ও রবার্ট লেভান্ডভস্কি এই কীর্তি গড়েছেন। তবে একমাত্র বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি ও তিনিই ৭০০ গোলের বেশি করেছেন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত