
আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজেতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় তহবিল গঠনে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ ফান্ডের সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত রিয়াদে সৌদি সরকারের কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়া’র সাথে সাক্ষাতকালে এ অনুরোধ জানান।
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য এ পর্যন্ত মাত্র ১২ লাখ ডলার সংগৃহীত হয়েছে যার মধ্যে বাংলাদেশ ৫ লাখ ডলার দিয়েছে। মামলা পরিচালনায় আগামী কয়েক বছরে প্রায় এক কোটি ২০ লাখ ডলার প্রয়োজন হবে জানিয়ে রাষ্ট্রদূত কেএস রিলিফ ফান্ডকে উল্লেখযোগ্য অংশ প্রদান করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য কেএস রিলিফ ফান্ডের অনুদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ২০১৯ সালে নিউইয়র্কে সম্মেলন করার জন্যও ধন্যবাদ জানান। এ সময় রোহিঙ্গাদের ভাসান চরে নিরাপদ ও উন্নত সুযোগ সুবিধা সম্বলিত স্থানে স্থানান্তর করা হয়েছে জানিয়ে রিলিফ ফান্ডের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আহবান জানান।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মান অথবা বিভিন্ন সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাহায্য করার জন্য কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়াকে অনুরোধ জানান।
বাংলাদেশে শিশু ও প্রাপ্ত বয়স্ক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান যারা কে এস রিলিফ ফান্ডের প্রকল্প সহায়তার জন্য আবেদন করেছে তাদের সহায়তার জন্য রাষ্ট্রদূত অনুরোধ জানান।
বৈঠকে দূতাবাসের পক্ষে মিশন উপপ্রধান এস এম আনিসুল হক ও কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত