প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১০:৫৪ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১০:৫৯ পিএম

র‍্যানকন মোটরবাইক লিমিটেডকে বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। কোম্পানিটি বন্ড ছেড়ে এক হাজার ৫০০ (পনেরশো) মিলিয়ন টাকা উত্তোলন করবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিএসইসির ৯০১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্র মতে, র‍্যানকন মোটরবাইকের এক হাজার ৫০০ মিলিয়ন টাকার বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। যার অভিহিত মূল্য ২০৮১.৭১ মিলিয়ন টাকা। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লক্ষ টাকা। এটি ১২ থেকে ১১ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণের কিছু অংশ পুনঃঅর্থায়ন করার পরিকল্পনা করছে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...