প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪ ৬:৩৩ পিএম

দলীয় সরকার যাতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরপেক্ষ এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা।সেই সঙ্গে তারা পুলিশ হত্যা ও ছাত্র আন্দোলন দমাতে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যদের ঠেলে দেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চেয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে তারা এ বিক্ষোভ করেন। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

পুলিশের এসব সদস্যদের দাবিগুলো হচ্ছে- ছাত্র আন্দোলনকে কেন্দ্র পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পিএসসির এবং কনস্টেবল পুলিশ হেডকোয়ার্টারের অধীন নিয়োগ দেওয়া, পুলিশের কর্মঘণ্টা ৮ ঘণ্টা নির্ধারণ, স্বাধীন পুলিশ কমিশন গঠন।

বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অভিযোগ, সারাদেশে পুলিশ হতাহতের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দায় রয়েছে বলে তারা মনে করেন। এ জন্য তারা ‘দায়িত্বহীন’ পুলিশ কর্মকর্তাদেরও বিচার চান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন যে ১১ দফা দিয়ে কর্মবিরতি শুরু করেছে, তা বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে এদিন দুপুর দেড়টা পর্যন্ত লক্ষ্মীপুরের ৬ টি থানাসহ কোন কর্মস্থলে দেখা যায়নি পুলিশ সদস্যদের।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের মুঠোফোন কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...