জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৮:২২ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) রায়পুর থানার এসআই মোঃ আহসান হাবিব সহ সঙ্গীয় ফোর্স উপজেলার ১ নং চর আবাবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর আবাবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আক্তার হোসেন (৪৭) ওরফে চোরা আক্তার, আমির হোসেন (২৫), মোঃ তকির হোসেন (২২) এবং শফিকুল ইসলাম (৩০)।

তারা সবাই চর আবাবিল ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রধান আসামি আক্তার হোসেনের হেফাজত থেকে ৯০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

রায়পুর থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের মতে, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...