
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শিরোপা জেতার লক্ষ্য নিয়েই খেলতে গিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই মিশনে শুরুটা হয়েছে দুর্দান্ত। শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশই রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
এবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভারতের মুখোমুখি হবে অস্কার ব্রুজনের দল। আসরে এটিই ভারতের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের হট ফেবারিট ভারতকে হারাতে পারলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ দল।
এই মিশনে নিজের দলকে এগিয়ে রাখছেন বাংলাদেশ কোচ অস্কার। তার মতে, এরই মধ্যে একটি জয় পাওয়ায় ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন তিনি বলেছেন, ‘ভারতের পয়েন্ট শূন্য, বাংলাদেশের ৩। এই জায়গায় মনস্তাত্ত্বিকভাবে আমরা এগিয়ে থাকব।’
মুখে এগিয়ে থাকার কথা বললেও তবে ভারতকে নিয়ে সতর্ক বাংলাদেশ দলের কোচ। বিশেষ করে ভারতের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সুনিল ছেত্রীর গোলস্কোরিং ক্ষমতা সম্পর্কে পূর্ণ ধারণাই রয়েছে তার। তাই ছেত্রীকে আটকে রাখার জন্য আলাদা পরিকল্পনার কথাই বললেন অস্কার।
তার ভাষ্য, ‘সুনিলকে আমাদের রুখতে হবে। তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আশা করি তাকে রুখতে পারবো।’ সুনিলের সঙ্গে আমি কাজ করেছি। আমি জানি মাঠে তার সক্ষমতা ও শক্তিশালী দিক সম্পর্কে। বিশেষ করে বক্সের মধ্যে সে কত ভয়ঙ্কর। তাকে মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত।’
এদিকে ম্যাচের আগে যুদ্দাংদেহী মনোভাব সুনিল ছেত্রীর। তিনি বলেছেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। এ কারণেই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। আসলে কোনো ম্যাচই সহজ নয়।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত