প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২ ৫:৪৯ পিএম
লাশ উদ্ধার

সিরাজগঞ্জের নিখোঁজের দুদিন পর এনায়েতপুর থানার রূপনাই গ্রামের ঘাসের ক্ষেত থেকে সোমবার দুপুরে মানিক শীল (৩৬) নামে এক নরসুন্দরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিক শীল এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার (৯ এপ্রিল) সকালে নরসুন্দর মানিক শীল বাড়ি থেকে শিবপুরবাজারে চুলকাটার কাজ করতে বের হয়ে আর ফিরে আসেনি।

সোমবার (১১ এপ্রিল) সকালে রূপনাই গ্রামের একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশ পঁচন ধরার কারণে শরীরে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার

পাঠকের মতামত

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ ...

দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের দিনমজুর কাওসার আহমেদ ও রুশনা আক্তার দম্পতির সন্তান ...