
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মনিরুল ইসলাম। প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণের আগে তিনি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডে ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজী মনিরুল ইসলাম আর্থিক এবং বিনিয়োগ খাতে তার ১৫ বছরের সমৃদ্ধ ক্যারিয়ার শুরু করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স লিমিটেডে একজন এনালিস্ট হিসেবে।
২০১৪ সালে তিনি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডে যোগ দেন, যেখানে তিনি পর্যায়ক্রমে গবেষণা প্রধান ও ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত অবস্থায় তিনি প্রোপাইটারি ইনভেস্টমেন্ট, ইকুইটি রিসার্চ, মার্জিন লোন রিস্ক ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন, এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিংসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখি ভূমিকা রেখেছেন।
কর্পোরেট সাফল্যের বাইরেও ২০২৩ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর একজন অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্য নিয়োগপ্রাপ্ত সিইও পুঁজিবাজারে ভবিষ্যৎ নেতাদের বিকাশের লক্ষ্যে নিবেদিত একজন শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেনিং একাডেমিতে একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাজী মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি ২০১৪ সালে ভারজিনিয়া, যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট থেকে তার সিএফএ চার্টার এবং ২০২৩ সালে নিউ ইয়র্কের সিএমটি অ্যাসোসিয়েশন থেকে সিএমটি চার্টার অর্জন করেন।
তার যোগদান প্রসঙ্গে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান, আরিফ খান বলেন, “কাজী মনিরুল ইসলামকে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুদূরপ্রসারী অভিজ্ঞতা, পুঁজিবাজারের গভীর জ্ঞান এবং আর্থিক শিক্ষা প্রসারের উদ্যম তাকে একজন বলিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠা করবে বলে আমি মনে করি। আমার বিশ্বাস, তার অধীনে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে বিনিয়োগকারীদের আস্থার শীর্ষে পৌঁছাতে সক্ষম হবে।”
কাজী মনিরুল ইসলাম তার নিয়োগপ্রাপ্তি নিয়ে বলেন, “শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের মতো স্বচ্ছ ও স্বনামধন্য একটি প্রতিষ্ঠানকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছসিত বোধ করছি। প্রতিষ্ঠানটির তরুন, সম্ভাবনাময় দলের সাথে একজোট হয়ে দেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নতুন এক মাত্রা যোগ করা হবে সামনের দিনগুলিতে আমার প্রধান লক্ষ্য। এক্ষেত্রে আমাদের গ্রাহক-কেন্দ্রিক বিজনেস স্ট্র্যাটেজি, সুশাসন, প্রযুক্তিগত উৎকর্ষ এবং আর্থিক সাক্ষরতার উদ্যোগসমুহ আমাদের সহায় হবে বলে আমি মনে করি।”
এএ
- ১শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু
- ২লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৩কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু
- ৪সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৫কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই
- ৭বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- ৮মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ৯এবার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিলের আবেদন
- ১০তিন প্রান্তিক প্রকাশ করবে এরামিট
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৬রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৭বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৯জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ১০পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ





পাঠকের মতামত