ডেপুটি স্পিকার ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে ...

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ ও অক্সফোর্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া পরীক্ষার্থীরা বলেন, বর্তমান শিক্ষামন্ত্রীকে তারা ‘পরীক্ষামন্ত্রী’ হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, ‘আমাদের পরীক্ষামন্ত্রী দরকার নেই। আমরা শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষামন্ত্রী চাই। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।’
টিআর

পাঠকের মতামত