
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশ্যে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি লিখেন, সোমবার (২১ মার্চ) দক্ষিণ চীনে ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমানের দুঃখজনক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনাকবলিতদের জন্য প্রার্থনা করছি।
শোকবার্তায় তিনি আরও লিখেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। দুঃখের এই সময়ে, আমরা আমাদের বিশ্বস্ত এবং কৌশলগত অংশীদার চীনের সরকার এবং জনগণের পাশে আছি। কারণ, তারা সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছে।
এদিকে দুর্ঘটনার ২৪ ঘণ্টার বেশি পার হলেও এখনো খোঁজ মিলেনি আরোহীদের। অপেক্ষা বাড়ছে ভুক্তভোগীদের স্বজনদের। তবে আরোহীদের কেউই হয়তো বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বিধ্বস্ত হওয়া বিমানটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশ্যে কুনমিং থেকে যাত্রা করেছিল।
দুর্ঘটনার পরই প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার তদন্তসহ আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।
- ১৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ২পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৩হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৪রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৫সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৬ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ১০কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত