
কম-বেশি সবাই চিড়া খেতে পছন্দ করেন। অবসরে খাবারটি খেলে সময় বেশ ভালোই কাটে। চিড়া দিয়ে নানা পদ তৈরি করা যায়। অনেকেই হয়তো চিড়ার তৈরি বিভিন্ন পদ খেয়েছেন! তবে কখনো কি চিড়ার তৈরি সমুচা খেয়েছেন? মুখরোচক এ স্ন্যাকস অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় বেশ মানিয়ে যায়। এ রেসিপি তৈরি করতে সময় খুবই কম লাগে। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব চিড়ার সমুচা-
উপকরণঃ
১. এক কাপ চিড়া
২. সমুচার পেটি ৮টি
৩. ২টি পেঁয়াজ কুচি
৪. পরিমাণমতো লবণ
৫. এক চা চামচ মরিচের গুঁড়া
৬. এক চা চামচ চাট মশলার গুঁড়া
৭. এক টেবিল চামচ ধনেপাতা কুচি
৮. আস্ত জিরা এক চা চামচ
৯. জিরার গুঁড়া এক চা চামচ
১০. এক চিমটি চিনি
১১. কাচা মরিচ কুচি
১২. এক চা চামচ আদা কুচি
১৩. ময়দা ২ টেবিল চামচ
পদ্ধতিঃ
প্রথমে সমুচার পুর তৈরি করার পালা। এজন্য চিড়ার সঙ্গে সব উপকরণ যেমন- লবণ, মরিচের গুঁড়া, চাট মশলা একসঙ্গে একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর একে একে ধনেপাতা কুচি, আস্ত জিরা, জিরার গুঁড়া, চিনি ও কাচা মরিচ কুচির সঙ্গে সামান্য পানি দিয়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিয়ে চিড়ার পুর তৈরি করতে হবে।
এবার একটি প্যানে পরিমাণমতো তেল হালকা আঁচে গরম করতে থাকুন। পাশাপাশি ময়দার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
সমুচার পেটি ময়দার পেস্ট দিয়ে তিন কোণা আকৃতির তৈরি করুন। এবার এর মধ্যে পুর ভরে পুনরায় ময়দার মিশ্রণের সাহায্যে সমুচার মুখ বন্ধ করে দিন।
এদিকে প্যানে গরম হওয়া তেলের মধ্যে সমুচাগুলো ছেড়ে দিন। হালকা আঁচে ভাজতে থাকুন। একপাশ হালকা বাদামি রঙা হলে অপর পাশ উল্টে দিন।
এভাবেই তৈরি হয়ে যাবে মুচমুচে সমুচা। সবগুলো সমুচা ভাজা হয়ে গেলে গরম গরম একটি সার্ভিং বলে পরিবেশন করুন। টমেটো সস ও ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করতে ভুলবেন না যেন!
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত