
শীত আসতেই সর্দি-কাশি ও অ্যালার্জির সমস্যায় অনেকেই ভুগতে শুরু করেন! শীতে বেড়ে যায় অ্যালার্জির সমস্যা। এ সময় বৃষ্টি না হওয়ায় ধুলাবালি ও বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বকে অ্যালার্জি সমস্যা দেখা দেয়।
ধুলাবালির কারণে ডাস্ট অ্যালার্জির সমস্যা দেখা দেয়। ডাস্ট অ্যালার্জির লক্ষণ হিসেবে হাঁচি-কাশি, চোখ-নাক থেকে অনবরত পানি পড়া, ত্বকে চুলকানি, লালচে ভাব, ব়্যাশ ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরনের ওষুধ সেবন করেন। চাইলে ঘরোয়া উপায়েও ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন ডাস্ট অ্যালার্জি রোধের ঘরোয়া দাওয়াই-
মধু
ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে দারুন কার্যকরী মধু। গবেষণা অনুযায়ী, মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে। এছাড়া মধুতে থাকা প্রদাহবিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জির ফুসকুড়ি কমায়।
টকদই
টকদইয়ে থাকা প্রো-বায়োটিক ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে অত্যন্ত উপকারী। অ্যালার্জি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে। অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে ও অ্যালার্জি থেকে মুক্তি পেতে নিয়মিত টকদই খেতে পারেন।
আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগারও ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। এজন্য এক গ্লাস পানিতে এক চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে দিনে ২-৩ বার পান করলে মিলবে উপকার।
ভাপ নিন
ডাস্ট অ্যালার্জির প্রভাব কাটাতে স্টিম নিতে পারেন। এজন্য একটি বড় পাত্রে গরম পানি নিয়ে তার থেকে নির্গত বাষ্প নাক ও মুখের সাহায্যে গ্রহণ করুন। অ্যালার্জির প্রভাব কমাতে কমপক্ষে ১০ মিনিট স্টিম নিন। এতে নাকের বন্ধভাব দূর হবে।
ঘি
ডাস্ট অ্যালার্জির চিকিৎসায় ঘি দুর্দান্ত কাজ করে। এজন্য আধা চা চামচ ঘি এর সঙ্গে পরিমাণমতো গুড় মিশিয়ে খান। অনিয়ন্ত্রিত হাঁচি ও অ্যালার্জির প্রভাব কমাতে এক চা চামচ ঘি খেতে পারেন।
অ্যালোভেরা জেল
ডাস্ট অ্যালার্জি সারাতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এই ভেষজ ডাস্ট অ্যালার্জির উপসর্গ কমায়। এজন্য ৩-৪ টেবিল চামচ অ্যালোভেরার রস পানিতে মিশিয়ে দিনে ২ বার পান করুন। এজন্য শীতে নিয়মিত পান করতে পারেন অ্যালোভেরার রস, এতে ওজনও থাকবে বশে।
- ১চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ২প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৩মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৪সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৫গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৬প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৯ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ১০গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত