
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরো প্রসারিত করতে ফেব্রিক্স উইক এর আয়োজন করেছে দেশের অন্যতম ফেব্রিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
শনিবার সকালে রাজধানীর গুলশানে প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান কার্যালয়ে ৬ দিন ব্যাপী উইন্টার কালেকশন ফেব্রিক্স উইক এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন কল্লোল।
আন্তর্জাতিক মানের এই ফেব্রিক্স প্রদর্শনীতে অংশ নিয়েছে পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্যান্ডগুলোর ক্রেতারা। ফেব্রিক্স উইক এক্সিভিশনে প্যারামাউন্ট টেক্সটাইল এর উৎপাদিত প্রায় দুই হাজার ধরনের কোয়ালিটির বিভিন্ন মানের ফেব্রিক্স প্রদর্শন করা হচ্ছে। ২০০৮ সাল থেকে প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব ও টেকসই ইয়ার্ণ ডায়িং, সলিড ডাইং এবং প্রিন্টিং ফেব্রিক্স তৈরি করে আসছে। চলতি বছর প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব প্র্রোডাক্ট এর উপর বেশ গুরুত্ব দিয়ে ফেব্রিক্স উৎপাদন করেছে। এর মধ্যে রিসাইকেল কটন, রিসাইকেল পলেস্টার, অর্গানিক ইয়ার্ণ, রিজেন আরডি ফেব্রিক্স, ন্যাচারাল কালার, ইকোবেরা লিবাকো ফেব্রিক্স অন্যতম।
উদ্বোধন শেষে প্যারামাউন্ট টেক্সটাইল এর চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ইউরোপসহ বিভিন্ন দেশের বায়ারদের জন্য প্যারামাউন্ট টেক্সটাইলের শীতকালীন পোশাক তৈরির জন্য বিশ্বমানের ফেব্রিক্স এখানে প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন গার্মেন্টেস এর প্রধান বিপণন কর্মকর্তা ও দেশি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে উৎপাদিত ফেব্রিক্স সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে।
তিনি জানান, এবারের আয়োজন ২০২৫ সালের শীতকাল মাথায় রেখে করা হয়েছে। ফেব্রিক্সে কী কী নতুনত্ব এনেছি, কী রং তুলে ধরছি, কাপড়ে কী নতুন উপকরণ এনেছি, এগুলো বায়ারদের মাঝে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, নিজস্ব উদ্ভাবিত ফেব্রিক্স বিদেশি ক্রেতাদের নজর কেড়েছে। ইতোমধ্যে আমরা দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে আমরা উন্নয়ন ও গবেষণা খাতে বিপুল বিনিয়োগ করেছি। আমরা বিশ্বদরবারে ফেব্রিক্স নিয়ে বাংলাদেশকে তুলে ধরছি।
টেক্সটাইল উইক এর এই প্রদর্শনী চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা আসতে পারবেন।
- ১মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ২অনুমোদিত মূলধন বাড়ছে সিটি ব্যাংকের
- ৩কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
- ৪সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ৫বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৬রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৯যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ১০আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত