
এবার শূণ্য দশমিক ৬০ শতাংশ সুদে ২৯ হাজার ১৫৪ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ। জাপানের ৪২তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) ঋণ প্যাকেজের আওতায় বাংলাদেশ এ অর্থ পাবে।
শুক্রবার (০২ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য পাওয়া যায়।
ওডিএ ঋণের বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে ভার্চ্যুয়ালি আলোচনা হয়েছে। রেকর্ড পরিমাণে ঋণের প্রতিশ্রুতি দেওয়ায় নাওকি ইতোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাতিমা ইয়াসমিন। ইআরডি সূত্র জানা যায়, জাপান সরকার ২০২১ অর্থবছরে বাংলাদেশকে ৩ লাখ ৭৩ হাজার ২৪৭ মিলিয়ন জাপানি ইয়েন দেবে, যা ৩ হাজার ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ১৫৪ কোটি টাকা।
প্রকল্প বাস্তবায়ন ও করোনা সংকট থেকে উত্তরণের জন্য বিপুল অংকের এই ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। যা বাংলাদেশের জন্য জাপানের সর্বোচ্চ ঋণের প্রতিশ্রুতি। জাপানি ইয়েনের বিবেচনায় এটাই বাংলাদেশকে দেওয়া সবচেয়ে বড় ঋণ-সহায়তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় পাঁচ বছরে ৬০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ দফার ঋণ-সহায়তা তারই অংশ।
ইআরডির যুগ্ম সচিব (জাপান শাখা) মোহাম্মদ আশরাফ আলী ফারুক বলেন, জাপান বাংলাদেশকে রেকর্ড পরিমাণে ওডিএ ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। জাপান বিশ্বের ৭০টি দেশে ওডিএ ঋণ দিয়ে থাকে। ওডিএ ঋণের সুদ নামমাত্র, শর্তও কম। ফলে এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। বাংলাদেশকে এই পরিমাণে ওডিএ ঋণের প্রতিশ্রুতি জাপান এর আগে কখনও দেয়নি।
জাপান বিশ্বের ৭০টি দেশে ওডিএ ঋণ দিয়ে থাকে। এসব দেশের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ওডিএ ঋণের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এই ঋণে সুদের হার হবে বার্ষিক শূন্য দশমিক ৬০ শতাংশ। ১০ বছরের রেয়াতসহ (গ্রেস পিরিয়ড) ৪০ বছরে এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে।
- ১ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ২জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৩কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৪বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৯বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১০আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত