
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনে ১০০ ল্যাপটপ ও ১ হাজার শিক্ষার্থীর জন্য ১ কোটি ৮০ লাখ টাকা অনুদান দিয়েছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।রোববার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এ অনুদান তুলে দেন।
করোনা মহামারীর কারণে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, দিকনির্দেশক প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আয়োজকদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি সংগঠন পরিচালনায় নানান পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন ছাড়াও তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এবং সংগঠনের সভাপতি কে.এম শহিদ উল্যা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল। আদরের ছোট ভাইয়ের জন্মদিন সামনে রেখে নানান স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে সপরিবারের নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকরা শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। ভবিষ্যতে বাংলার মাটিতে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড যাতে না ঘটে সেজন্য সবাইকে দৃষ্টি রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। তাই তাদের প্রতি সহনশীল আচরণ এবং তাদের প্রকৃত শিক্ষা-দীক্ষায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে।
করোনা মহামারীতে স্কুল বন্ধু। তাই ঘরে বসেই শিশুদের পাঠদান চালিয়ে নেওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ রাসেলের জন্মদিন সামনে রেখে দাবা প্রতিযোগিতা ছাড়াও নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বছর মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত