প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৪ ৩:২০ পিএম

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দন পত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করছি।

টেববুনে বলেন, এই উপলক্ষ্যে আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংরক্ষণে আমাদের সম্পর্কের মাত্রা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আমার অব্যাহত প্রস্তুতি ব্যক্ত করতে চাই।

আবদেলমাদজিদ টেববুনে শেখ হাসিনাকে আলজেরিয়ায় সরকারি সফরের পুন আমন্ত্রণ জানান।

সূত্র: বাসস

শেয়ার

পাঠকের মতামত

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...