জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৬ ৫:১৭ পিএম , আপডেট: জুন ৭, ২০২৬ ৫:২০ পিএম

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবন্তী বাবলাকোনা গ্রাম থেকে মালিক বিহীন ৫ টি ভারতীয় গরু উদ্ধার করেছে কর্ণজোড়া বিওপির সদস্যরা।

রোববার (৭ই জুন) সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির চৌকস নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বাবলাকোনা এলাকা থেকে মালিক বিহীন ওই পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু রেখে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, উদ্ধারকৃত ৫ টি ভারতীয় গরুর বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

কাস্টমস এর মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো নীলামে বিক্রি করা হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...