
একের পর এক করোনা আক্রান্ত বার্সেলোনার ফুটবলাররা। বেশ কয়েকজন ফুটবলার যখন করোনার কারণে খেলতে পারছেন না, তখন অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই লড়াই করতে মাঠে নামছেন কোচ জাভি হার্নান্দেজ। বুধবার রাতে তিনি লড়াই করলেন কোপা ডেল রে’র শেষ ৩২-এর ম্যাচে তৃতীয় সারির দল লিনারেস দেপোর্তিভোর।
খর্ব শক্তির বার্সেলোনাকে পেয়ে জ্বলে ওঠার সুযোগ নিয়েছিল লিনারেস। ১৯ মিনিটেই বার্সাকে থমকে দিয়েছিলো তারা। কিন্তু শেষ পর্যন্ত ওসমান ডেম্বেলে এবং ফেরান জুটগ্লার গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা এবং একই সঙ্গে তারা উঠে গেলো শেষ ষোলোয়।
করোনার কারণে বার্সেলোনা তাদের বেশ কিছু খেলোয়াড়কে এদিন দলে পায়নি। তার ওপর কোচ জাভি বেশ কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে একাদশ সাজান। তারকাবিহীন বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তৃতীয় সারির দল লিনারেস। এ সময় হুগো দিয়াজ হেড দিয়ে বার্সার জালে বল জড়ান।
১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে জাভি মাঠে নামান ফ্রাঙ্কি ডি ইয়াং, জেরার্ড পিকে এবং ওসমানে ডেম্বেলেকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জাভির পরিকল্পনা কাজ দেয়। ৬৩ মিনিটে নিচু শটে গোল করে ম্যাচে সমতা ফেরান ফরাসি তারকা ডেম্বেল। ৬৯ মিনিটে বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা পাল্টা আক্রমণে বাঁকানো শটে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত পিছিয়ে পড়া বার্সা জয় পায় ২-১ ব্যবধানে।
বার্সেলোনা ছাড়াও কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে এস্পানিওল, রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া, রায়ো ভায়োকানো, মায়োর্কা, রিয়াল মাদ্রিদ ও তৃতীয় সারির দল অ্যাটলেটিকো বালেয়ারেস। তারা সেল্টা ভিগোকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত