প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ ৭:০৯ পিএম

করোনা মহামারির এই সংসটকালে ৩ হাজার ৩ শ’ ১৩ জন ব্যাংকারকে চাকরি ছাড়তে হয়েছে । দেশে কার্যরত ৬ টি বেসরকারি ব্যাংক থেকে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে এসব কর্মী চাকরি ছেড়েছেন।

চাকরি ছেড়ে দেওয়া ৩ হাজার ৩ শ’ ১৩ জনের মধ্যে ১২ জনকে ব্যাংক থেকে ছাটাই করা হয়েছে, ২০১ জনকে অপসারণ ও ৩০ জনকে বরখাস্ত করেছে ব্যাংক। ২০২০ সালের মার্চ মাসে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে ব্যাংকাররা চাকরি ছাড়া শুরু করেছেন। যা এখনও অব্যাহত রয়েছে।

দেশের ছয়টি বেসরকারি ব্যাংকে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি ছাড়ার জন্য কর্মকর্তারা পদত্যাগের কারণ স্বেচ্ছায় উল্লেখ করলেও তাদের চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয় চাকরি থেকে অব্যহতি দেওয়ার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

অভিযোগ ওঠার পরে কারণ দর্শানো নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, সরাসরি বরখাস্ত করা হয়েছে। চাকরি ছাড়ার এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে বা ব্যাংকারদের সুরক্ষা দেওয়া উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, দু’টি বেসরকারি ব্যাংক থেকে থেকে চাকরি ছেড়েছেন ২হাজার ৩০৯ জন। বাকি ১ হাজার ৪ জন চাকরি ছেড়েছেন অন্য চারটি ব্যাংক থেকে।

ব্যাংকগুলো কর্মকর্তাদের যাতে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করতে না পারে তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে যৌক্তিক কারণ ছাড়া ব্যাংকারদের যাতে চাকরি ছাড়তে না হয়, অপসারণ, বরখাস্ত ও ছাটাই করার বিষয়ে নির্দেশনা থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...