
বিদায়ী সপ্তাহটিতে সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। সপ্তাহটিতে ডিএসইতে ৪ হাজার ৭০০ কোটি টাকা মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ৪ হাজার ৭০৮ কোটি ২২ লাখ ৩৯ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ১৬ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২ হাজার ২৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ১০৫ টাকা বা ৩৭.৬৩ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ১৬ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ২০৩ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭২১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪৫২ কোটি ৭৭৭ লাখ ৪৪ হাজার ২২১ টাকা কম হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বা ০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬১ পয়েন্টে এবং ২১৭৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭টির বা ১৫.৬১ শতাংশের, কমেছে ২১৯টির বা ৬০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির বা ২৪.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৯৭৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬৬ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৬৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৩ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ২৮৬ টাকাবা ৮.৭৮ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৪ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২১২ পয়েন্ট বা ২.১০ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৩৪ পয়েন্ট বা ২.৫৩ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৮ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ এবং সিএসআই ২১ পয়েন্ট বা ২.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৮৫৩ পয়েন্টে, ১২ হাজার ৮৭৩ পয়েন্টে, ১ হাজার ২৫৬ পয়েন্টে এবং ১ হাজার ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২টির বা ১৭.৬৩ শতাংশের দর বেড়েছে, ১৮৩টির বা ৬২.০৩ শতাংশের কমেছে এবং ৬০টির বা ২০.৩৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
- ১বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ২রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৩ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৪চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৫গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৬ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৭৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৮ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৯দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১০ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০সূচকের বড় পতনে কমেছে লেনদেনও





পাঠকের মতামত